• শনি. অক্টো. ১০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় কর্মহীন দরিদ্রদের মাঝে জা‌কের পা‌র্টির ত্রান বিতরন।

এপ্রিল 21, 2020

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে ফরিদপুর জেলা জাকের পার্টির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

জেলা জা‌কের পা‌র্টির সা‌র্বিক সহযো‌গিতায় ও সালথা উপ‌জেলা জা‌কের পা‌র্টির সা‌র্বিক তত্বাবধায়‌নে (২১ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০ টায় জাকের পার্টি সালথা উপ‌জেলা কার্যাল‌য়ের সাম‌নে থেকে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এরপর উপজেলার ৮টি ইউনিয়নে অটোভ্যান যোগে দরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পাঠানো হয়।

নিরাপদ দুরত্ব বজায় খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হা‌সিব সরকার, অণ্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফ‌রিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া, সালথা উপ‌জেলা জা‌কের পা‌র্টির সভাপ‌তি স‌রোয়ার হো‌সেন বাচ্চু, সাধারন সম্পাদক সাহিদ শিকদার, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিমুদ্দিন খান, সদস্য সোহেল মাহমুদ, সালথা উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি শাহারিয়ার জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, মৎস্যজীবি ফ্রন্টের সভাপতি মিজানুর রহমানসহ অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীবৃন্দ।

এসময় ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান যাদু মিয়া সাংবা‌দিক‌দের বলেন, ক‌রোনা ভাইরা‌সের কার‌নে চলমান প‌রি‌স্থিতে জা‌কের পা‌র্টির মহামান্য চেয়ারম্যান ম‌হোদ‌য়ের নি‌র্দে‌শে সারা বাংলা‌দে‌শের ন্যায় সালথা উপ‌জেলা‌তে খাদ্য সামগ্রী সহায়তা করা হ‌চ্ছে। অসহায় কর্মহীন ১৫০ টি পরিবারের মা‌ঝে চাল, ডাল, আলু, লবন, সাবান বিতরন করা হলো। দুর্যোগকালীন সময়ে আমাদের খাদ্য সামগ্রী বিতরন অব্যহত থাকবে। বি‌ভিন্ন প্রাক‌তিক দ‌র্যো‌গে জা‌কের পা‌র্টি পূ‌র্বেও ছি‌লো, বর্তমা‌নেও আ‌ছে, ভ‌বিষ্য‌তেও থাক‌বে। তিনি এসময় সবাইকে করোনা সম্পর্কিত স্বাস্থবিধি মেনে চলার আহব্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.