• বুধ. জুন ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে কৃষকের ছদ্ববেশে অপরাধী ধরলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

এপ্রিল 17, 2020

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে সরকারী নির্দেশ অমান্য করে জেলে নৌকায় যাত্রী পারাপারের সাথে জড়িত থাকার অপরাধে এক ব্যক্তিকে দুই মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেলে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী হাকিম ইমদাদুল হক তালুকদার।

আদালত সূত্রে জানা যায় করোনার কারনে সরকারী নির্দেশে গোপালপুর-মৈনট ফেরী ঘাটের যাত্রী পারাপার বন্ধ রয়েছে। কিন্তু নির্দেশনা না মেনে জেলে নৌকায় প্রতিদিন যাত্রী পার হচ্ছে এমন অভিযোগ উঠে। আর এর সাথে চরঝাউকান্দা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের মুকুর শিকদারের ছেলে রফিক শিকদার(৪০) জড়িত রয়েছেন এমন একাধিক অভিযোগ পাওয়া যায়।

তাকে হাতে নাতে ধরার জন্য বারবার ভ্রম্যমান আদালতের অভিযান পরিচালনা করলেও সে ধরা ছোয়ার বাইরে থেকে যায়।

অবশেষে কৌশল বদলে কৃষকের ছদ্ববেশ ধারন করেন নির্বাহী হাকিম ইমদাদুল হক তালুকদার। শুক্রবার বিকেলে লুঙ্গি,গেঞ্জী মাথায় পরচুল ও কাধে গামছা নিয়ে কাজী বাড়ী ঘাট সংলগ্ন বাদাম ক্ষেতে কাজ করতে থাকেন তিনি। এ সময় তার অন্যান্য সঙ্গীরাও বিভিন্ন ছদ্ববেশ নিয়ে ক্ষেতে কাজ করতে থাকেন। বিকেল ৪ টার দিকে একটি জেলে নৌকা যাত্রী নিয়ে গোপালপুর ঘাটে না এসে কাজী বাড়ী ঘাটের কাছাকাছি এক জায়গায় যাত্রী নামায়। এ সময় রফিক ঐ নৌকা থেকে টাকা তুলতে গেলে ছদ্ববেশে থাকা নির্বাহী হাকিম হাতে নাতে আটক করেন।

সরকারী নির্দেশ অমান্য করায় দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৭ ধারা লংঘনের দায়ে তাকে দুই মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.