মনিরুজ্জামান মনির: সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করতে কিছুদিন যাবত একটি অপপ্রচারকারী মহল সামাজিক ও স্যোসাল মিডিয়ায় তপর হয়েছে। যদিও প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ইউরোপ জুঁড়ে আওয়ামী লীগ কে ঐক্যবদ্ধ রাখতে এবং গঠনতন্ত্র অনুযায়ী কাজ করে যাচ্ছে।
মিথ্যা ও ভুয়া অপপ্রচারের বিষয়ে জানতে চাওয়া হলে সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম বলেন, জামাত বিএনপির সাথে হাত মিলিয়ে একটি অপপ্রচারকারী চক্র এই কর্মকান্ড করছে। যেসময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইউরোপে আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে, পক্ষান্তরে দেশ বিরোধী অপশক্তির কার্যক্রমে বড় বাঁধা হয়ে দাড়িয়েছি তখনই এই অপপ্রচারকারীরা মাথাচাড়া দিচ্ছে।
তিনি সকল আওয়ামী লীগের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন” বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী যারা তারা কখনো অপপ্রচারে ভয় পায় না। তিনি হুশিয়ার করে দেন তাদেরকে এই বলে যে, দেশের ন্যায় প্রবাসেও চলবে এই শুদ্ধি অভিযান।”
এদিকে ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল তীব্র ক্ষোভ ও ঘৃণা পোষণ করে বলেন ” সর্ব ইউরোপ আওয়ামী লীগ নিয়ে একটি কুচক্রী মহল যেভাবে ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে সেদিকে কান না দিয়ে ঐক্যবদ্ধ থেকে মুজিব আদর্শ কে ধরে রাখার আহ্বান জানান এবং এই জাতীয় শত্রুদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা ও নিশ্চিত করতে চান।” পাশাপাশি তারা দ্ব্যর্থহীন ভাষায় বলেন,” সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এম. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে কমিটি বহাল আছে এবং তারা কাজ করে যাচ্ছে। আমরা তাদের নেতৃত্বে সংগঠিত এবং ঐক্যবদ্ধ রয়েছি। এবং জননেত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযান সহ প্রতিটি উন্নয়ন মূলক কাজে ইতালি আওয়ামী লীগ পূর্বের ন্যায় পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
