• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

প্যারিসে পুলিশ সদর দপ্তরে ছুরি হামলায় চার পুলিশ কর্মকর্তা নিহত

অক্টো. 3, 2019

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ সদরদপ্তরে ছুরি হামলায় চার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেণ। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। পুলিশ ইউনিয়নের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন ।

চয়ণ সামি : স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টায় প্যারিসের কেন্দ্রস্থলে নটর-দাম ক্যাথেড্রালের কাছে এই হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছেন না কর্মকর্তারা। তবে বিট্রিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে,২০ বছর বয়সী ঐ হামলকারী পুলিশ সদরদপ্তরের গোয়েন্দ বিভাগের একজন এডমিনিসস্টেটর বা প্রশাসক কাজ করতেন। পুলিশ সদরদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছে হামলাকারী আগে কখণই কোনো সমস্যা তৈরি করেনি তবে আজ হঠাৎ করেই কেন এ ধরনের কর্মকান্ডে লিপ্ত হলো তা খতিয়ে দেখা হচ্ছে। এছারাও এমেরি সিয়ামেন্ডি নামে আরেক কর্মচারী সংবাদ মাধ্যমকে বলেছেন, তিনি গুলির শব্দ শুনেছেন এবং দু’জন অফিসারকে অশ্রুসিক্ত অবস্থায় একটি অফিস থেকে বেরিয়ে আসতে দেখেছেন। এদিকে এমন ঘটনার পর পুলিশ সদরদপ্তরের আশপাশের এলাকায় মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে। নিরাপত্তার কারণে নিকটবর্তী মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। দীর্ঘ সময় কাজ, কম মজুরি ও আত্মহত্যার ঘটনা বাড়তে থাকার প্রতিবাদে ফ্রান্সজুড়ে পুলিশ কর্মকর্তারা ধর্মঘট শুরুর একদিন পরই এ হামলার ঘটনা ঘটল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.