• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জাতীয় শ্র‌মিকলী‌গ সর্ব ইউরো‌পের আয়োজনে জাতীয় শোক দিব‌স

আগস্ট 16, 2019

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও  জাতির জনক বঙ্গবন্ধু ‌শেখ মু‌জিবুর রহমা‌নের ৪৪তম শাহাদত বার্ষিকী উপল‌ক্ষ্যে ফ্রান্সের প্যারিসে সর্ব ইউ‌রো‌পিয়ান বাংলা‌দেশ জাতীয় শ্র‌মিকলী‌গ আয়োজনে দোয়া ও মিলাদ মাহ‌ফিল অনুষ্ঠিত হয়েছে।

এ,‌কে ম‌ামুন, ফ্রান্স ব্যু‌রো প্রধান: সর্বইউ‌রো‌পিয়ান বাংলা‌দেশ জাতীয় শ্র‌মিকলী‌গের কর্ডি‌নেটর মিজান চৌধুরী মিন্টুর উদ্দ্যে‌গে বাংলা‌দেশ ক‌মিউ‌নি‌টি জা‌মে মস‌জিদে (মে‌ট্রো হো‌সে) অনুষ্ঠিত মাহফিলে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ফ্রান্স আওয়ামী লী‌গের সা‌বেক ভারপ্রাপ্ত সভাপ‌তি এস,এ, শ‌হিদ তা‌হের , মস‌জিদ কমি‌টির সভাপ‌তি আলহাজ্ব শামীম মোল্লা, ফ্রান্স আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি আব্দুল মোতালেব খান , সহ সাধারন সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম, মিজান সো‌হেল প্রমূখ।

দোয়া মাহ‌ফিলে শাখওয়াত হো‌সেনের প‌রিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার প‌রিবা‌রের নিহতদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হা‌মিনা ও শেখ রেহানার দীর্ঘ হায়াত কামনাসহ দেশ ও প্রবা‌সে সবার মঙ্গল কামনায় দোয়া করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.