• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফ্রান্সে বাংলা টিভির প্রতিনিধির পরিচয় ও মতবিনিময় অনুষ্ঠান

আগস্ট 13, 2019

আবুল কালাম মামুন: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও বিশ্ব দরবারে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিকে তুলে ধরার প্রত্যাশার কথা জানিয়েছেন ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ।

শুক্রবার বাংলাদেশি অধ্যুষিত প্যারিসের গা্ররদু নর্দ এর স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলা টিভির প্রতিনিধির পরিচয় ও মতবিনিময় অনুষ্ঠানে তারা এ প্রত্যাশার কথা জানান ।

সাংবাদিক লুৎফুর রহমান বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি নেতা এস‌ এ শহীদ তাহের,সালেহ আহমেদ চৌধুরী ,সুব্রত ভট্টাচার্য শুভ, সাংবাদিক ফারুক নওয়াজ খান, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, মোতালেব খান, শামিমা আক্তার রুবি, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম , আমিনুর রহমান ফারুক সহ আরও অনেকেই।

এ সময় তারা ফ্রান্স বাংলা টিভি প্রতিনিধি রাসেল আহমেদ কে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কমিউনিটির উন্নয়নে বাংলা টিভি আরো সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.