• সোম. নভে. ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ভিয়েনায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

মে 19, 2019

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার রেনভিইউ হলে ১৭ মে বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, একেএম সওকত আলী, রুহি দাস সাহা, এমরান হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন, সাইফুল ইসলাম জসিম, মজনু আজাদ, দিদারুল আলম, অস্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইয়াসিম মিয়া বাবু, সদস্য সচিব সাঈদ শেখ প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.