
মনির মোল্যা : পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় সম্মেলন কক্ষে এ সভা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে রমজানের পবিত্র রক্ষা ও আইন শৃঙ্খলা সমোন্নত রাখার উপর বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী প্রমূখ।
