• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এপ্রিল 24, 2019

রাজিউল হাসান পলাশ : আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও ভেজাল খাবার বিক্রি রোধ করতে ধামরাই পৌরসভার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল খাবার বিক্রি না করার অঙ্গীকার করেন ধামরাই পৌর বাজারের ব্যবসায়ীরা।

ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র গোলাম কবিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. শহিদুল্লাহ, পৌর কাউন্সিলর সাহেব আলী, পৌর কাউন্সিলর আবু সাঈদ, পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম, পৌরসভার সচিব চন্দনা রাণী সরকার, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল চন্দ্র সরকার, পৌরসভার কর্মকর্তা দেলোয়ার হোসেন, আবুল বাশার, ব্যবসায়ী বিশ^নাথ পাল, প্রাণ গোপাল পাল, ইমরান হোসেন, যুবলীগ নেতা আফতাব আহম্মেদ রানা, শাহেদ আহম্মেদ প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.