• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র বাউষখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন- ইমদাদ ফকির

এপ্রিল 7, 2019

 

মনির মোল্যা :   ফরিদপুরের সালথা উপজেলার বাউষখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ইমদাদ ফকির।

রবিবার (৭) এপ্রিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যলয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত এই সভাপতি ইমদাদ ফকির উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী গ্রামের মৃত্যু মোসলেম ফকিরের সুযোগ্য পুত্র। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের ও এই নির্বাচনের প্রিজাইডিং অফিসার সুত্রে জানা যায়, অত্র বিদ্যালয়ের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, বিদ্যালয়ে গত ৩০মার্চ বিনা প্রতিদন্দীতায় ৫ জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়।

নির্বাচিত সকল সদস্যদের সম্মতিক্রমে সভাপতি পদ নির্বাচনে রবিবার সকাল ১১ টায় ৮ টি ব্যালট পেপার তৈরি করেন প্রিজাইডিং অফিসার। সকল সদস্যের ভোট গ্রহন শেষে ফলাফল পাওয়া যায়, তাতে অত্র বিদ্যালয়ের সভাপতি প্রার্থী মোঃ ইমদাদ ফকির পায় ৭ টি ভোট, ও তার প্রতিদন্দী প্রার্থী সাইফুর রহমান শাহিন কোন ভোটই পায়নি। ফলাফল শেষে প্রিজাইডিং অফিসার প্রাথমিক ভাবে ইমদাদ ফকিরকে সভাপতি ঘোষনা করেন। অন্যন্য অভিভাবক সদস্যরা হলেন, জাহাঙ্গীর মাতুব্বর, টুটুল শেখ, মোঃ ফারুক হোসেন, রুপালী বেগম, শিক্ষক সদস্যরা হলেন, মুঞ্জুর হোসেন, রঙ্গেরশ্বর বিশ্বাস, জেসমিন বেগম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.