• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র জয়ঝাপ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এপ্রিল 6, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিেিযাগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, মোঃ গিয়াস উদ্দীন গিয়াস, ইতালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সোনাপুর ইউপি সাবেক চেয়ারম্যান আবু জাফর মোল্যা, আওয়ামী লীগ নেতা এ্যাড. ইব্রাহিম হোসেন, মোঃ খোরশেদ খান, সায়েম হোসেন টিটন মিয়া, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

পরে বিকালে ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.