• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র রামকান্তুপুর ইউনিয়নে ভিজিডির চাউল পেয়ে দারুন খুশি দরিদ্র মায়েরা!

এপ্রিল 4, 2019

 

মনির মোল্যা : “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরদ্দেশ” শ্লোগানের বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের ২৩০ জন অতি দরিদ্র পরিবারের মহিলাদের মধ্যে ভিজিডির চাল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে ইউনিয়নের রামকান্তপুর বাজারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক তহবিলের দরিদ্র মায়েদের সাহায্যার্থে ০২ বছর মেয়াদী প্রতিমাসে ৩০ কেজি করে চাল বিতরণের কর্মসূচি উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার আবুল খায়ের, এ সময় ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠুসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান আশরাফ আলী লিঠু জানান, প্রত্যেককে প্রতি মাসের ৩০ কেজি করে বিগত দুই মাসের ৬০ কেজী করে চাউল আজ প্রদান করা হয়েছে। একসাথে এতো চাউল পেয়ে দরিদ্র মায়েরা দারুন খুশি।

দরিদ্র মা হাসিনা দুই বস্ত চাউল পেয়ে দারুন খুশি তার মুখে চোখে অন্যরকম এক হাসি কেমন লাগছে জানতে চাইলে বলেন বাবারে ভাতের কষ্ট সেজে কি না খেয়ে থাকা লোকই জানে এই সরকার আমাগো সরকার আল্লাহ তারে বাঁচায় রাখুক শেখের বেটি খুবই ভালো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.