• শনি. অক্টো. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোম সফর স্থগিত

এপ্রিল 4, 2019

মনিরুজ্জামানমনির, ইতালিঃ ইতা‌লি‌তে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবনের বাস্তবায়ন হতে যাচ্ছে, যা ছিল প্রবাসী বাংলা‌দেশী‌দের দীর্ঘ দি‌নের চাওয়া।

ইতি মধ্যে নিজস্ব ভবন ক্রয় করা হয়েছে। চল‌তি মাসেই উদ্বোধন করার কথা ছিল নতুন এই স্থায়ী ভবন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় এবং ইতা‌লি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদারের অক্লান্ত পরিশ্রমে প্রবাসীদের স্বপ্ন পূরন হতে যাচ্ছে।

এদি‌কে ৭ এপ্রিল অস্ট্রেয়ার ভি‌য়েনায় অনু‌ষ্ঠিত হ‌বে সর্ব ইউরো‌পিয়ান আওয়ামী লী‌গের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা , সেখান থে‌কে ইতা‌লিসহ অন্যান্য দে‌শের আওয়ামী লী‌গের প্রস্তু‌তি সর্ম্প‌কে জানা যা‌বে। প্রায় দেড় বছর পরে আবারো প্রিয় নেত্রীকে কাছে পাবেন-,এমন আশা করেছিলেন নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর এ সফর সর্ম্প‌কে ঢাকায় অবস্থানরত বি‌শিষ্ট সাংবা‌দিক হাসান মাহমুদ ব‌লেন, প্রধানমন্ত্রীর রোম সফর আপাতত স্থগিত করা হয়েছে । ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বলেছেন, আপাতত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোম দূতাবাস ভবনের উদ্বোধন কর্মসূচি স্থগিত করা হলেও আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী সময়-সুযোগ করে ইতালীতে আসবেন এবং তিনিই দূতাবাস ভবনের উদ্বোধন করবেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.