• সোম. অক্টো. ১২th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আলহাজ্ব দেলোয়ারা বেগমের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহন!

এপ্রিল 2, 2019

 

মনির মোল্যা :  ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দেলোয়ারা বেগম চেয়ারম্যান হিসেবে তার দায়িত্বভার গ্রহন করেছেন। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে তালমা ইউনিয়ন পরিষদে এক জাকজমকপূর্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্টানে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপকমিটির সদস্য, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন-সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়া ও নগরকান্দা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, দেলোয়ারা বেগমের হাতে ফুলের তোরা তুলে দেন।

পরে ইউনিয়ন চত্বরে প্যানেল চেয়ারম্যান কুদ্দস মোল্যার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেলোয়ারা বেগমের ছোট পুত্র, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা উপকমিটির সদস্য, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়া, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, নবনির্বাচিত চেয়ারম্যান দেলোয়ারা বেগম, তালমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়বুর রহমান, সাধারন সম্পাদক সিরাজ খলিফা, রামনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান কুদ্দস ফকির প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকারিয়া খান খোকা, মীর সাহিদুজ্জামান রিফাত, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম নাহিদুজ্জামান নাহিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি লিয়াকত হোসেন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এস.এম রফিকুল ইসলাম মিয়া, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেনসহ উপজেলার হাজারো নেতাকর্মি ও সমর্থক। এসময় ইউনিয়ন চত্বর মুখরিত হয়ে উঠে।

এসময় বক্তারা বলেন, নগরকান্দা উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাজী শাহ জামান বাবুলের পক্ষে পরাজিতরা এখন আওয়ামী লীগ নেতা জামাল হোসেন মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা শান্তিপূর্ণ জনপদকে অশান্ত করার পায়তারায় লিপ্ত রয়েছে। যদি এমন করা হয় তাহলে আমরা নৌকার পক্ষের লোকজন সেটা প্রতিহতো করবো।

এর আগে তালমা ইউনিয়নের চেয়ারম্যান প্রয়াত মুক্তিযোদ্ধা আবু শহীদ মিয়া মৃত্যু বরন করলে ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য হয়। পরে উপনির্বাচনে তার স্ত্রী দেলোয়ারা বেগমে চেয়ারম্যান নির্বাচিত হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.