• শনি. অক্টো. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদেশীদের অংশগ্রহণে গ্রিসে জাতীয় দিবস পালিত

মার্চ 31, 2019

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গ্রীসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বৃহস্পতিবার হোটেল হিলটন এ জাতীয় দিবস পালিত হয়।

বাংলাদেশ ও গ্রিসের জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাস গ্রীসের মান্যবর রাষ্ট্রদূত প্রবাসবন্ধু মোঃ জসিম উদ্দিন (এনডিসি)। দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ, কাউন্সিলর সৈয়দা ড. ফারহানা নূর চৌধুরী ও গ্রিসের তিন বাহিনীর প্রধান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বাংলাদেশ কমিউনিটি ইস গ্রীস, আওয়ামীলীগ,বিএনপি, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রিসের স্থানীয় ও বিভিন্ন দেশের নাগরিকবৃন্দ সহ দোয়েল একাডেমি, বাংলা গ্রীক স্কুল ও ইউরো বাংলা প্রেস ক্লাব এবং গ্রীসে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি। ।সূচনা বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত বলেন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি মহান স্বাধীনতা। বঙ্গবন্ধু স্বাধীনতার পরে আমাদের শিখিয়ে গেছেন, দেশকে কিভাবে গড়ে তুলতে হবে।
তার পথ ধরে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে।
সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলে, ২০৪১ এর আগেই আমরা উন্নত দেশে পরিনত হবো। বিদেশি অতিথিদের মধ্যে দেশীয় খাবার পরিবেশন করা হয়। অতিথিবৃন্দ বাংলাদেশের খাবারের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ইউরো বাংলা প্রেস ক্লাব এর সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ, সিনিয়র সহ সভাপতি এম আলী চৌধুরী, সহ সভাপতি মনির সরদার ও আন্তর্জাতিক সম্পাদক নাজমুল হকের নেতৃত্বে তিন বাহিনীর প্রধানের হাতে সাপ্তাহিক ইউরো বাংলা পত্রিকা তুলে দেওয়া হয়। পত্রিকাটি হাতে নিয়ে তারা পত্রিকা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন এবং লেখনীর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা আরো বলেন এ ধরনের গঠনমূলক কাজে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.