
মনির মোল্যা : ফরিদপুরের সালথায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে। উপজেলা চেয়ারম্যান জনাব ওহিদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ জনাব কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা উপজেলা সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার আবুল কালাম আজাদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, উপজেলা মৎস্য অফিসার সৈয়ক মল্লিক, উপজেলা কৃষি সম্প্রাসারন অফিসার রিপন প্রসাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তফা কামাল সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। আলোচনা সভায় ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনীর বর্বোরচিত হামলা, নির্যাতন সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।
