• সোম. অক্টো. ১২th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

উন্নয়নের জন্য সকলে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে- ইঞ্জিনিয়র মোশারফ হোসেন

মার্চ 24, 2019

 

মনির মোল্যা : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়র খন্দকার মোশারফ হোসেন এমপি ফরিদপুরের সালথাবাসীর উদ্যেশে বলেছেন, ভাইয়ে ভাইয়ে মিলে মিশে থাকবেন, কোন মারামারী করবেন না। নির্বাচনে একজন জয়লাভ করবে, বাকিরা পরাজিত হবে এটাই নিয়ম। সালথা উপজেলা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বীতা করেছে সবাই আওয়ামী লীগের লোক। জনগণের ভোটে বিজয় লাভ করার পরে মনটা সাদা করতে হবে। উন্নয়নের জন্য সকলে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।

রবিবার দুপুর সাড়ে ১২ টায় বদরপুর আফসানা মঞ্জিলে এক শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত সালথা উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী ও কয়েক হাজার সমর্থকদের উদ্যেশে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়র খন্দকার মোশারফ হোসেন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান সালথা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহব্বায়ক এএইচএম ফুয়াদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আঃ রব মোল্যা প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.