• সোম. অক্টো. ১২th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কে এম ওবায়দুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল!

মার্চ 21, 2019

মনির মোল্যা :  বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই। জাতির এই ক্রান্তিলঘ্নে কে এম ওবায়দুর রহমানের মত নেতার বড় বেশী প্রয়োজন ছিল।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়ায় বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকান্দা-সালথা বিএনপি আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলের পরিচালনায় অন্যন্যর মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ মোদাররেস আলী ইছা , যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীনুজ্জামান শাহীন, নগরকান্দা উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দীন মন্ডল, ফরিদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শহীদ পারভেজ, মোস্তাক হোসেন বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান হাফিজ, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আছাদুজ্জামান আছাদ, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, হেলারউদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে কে এম ওবায়দুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ফাতেহা পাঠ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পক্ষে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ফরিদপুর জেলা বিএনপি, গোপালগঞ্জ জেলা বিএনপি, শরীয়তপুর জেলা বিএনপি, নগরকান্দা উপজেলা বিএনপি, সালথা উপজেলা বিএনপি, নগরকান্দা পৌর বিএনপি, নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল, নগরকান্দা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদল, নগরকান্দা উপজেলা ও পৌর ওলামা দলসহ নগরকান্দা-সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.