• বৃহস্পতি. আগস্ট ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন!

মার্চ 11, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এআয়োজন করেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও দূর্যোগ ব্যাবস্থাপনা শাখা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী। অন্যদের মোধ্য উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব শফি উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী লিয়াকত হোসেন, গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারদের সদস্যদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.