• রবি. অক্টো. ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত!

মার্চ 10, 2019

 

মনির মোল্যা : দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুকি, এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। রবিবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের করে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এছাড়াও কোথাও অগ্নিকান্ডের ঘটনা ঘটলে কিভাবে সেটাকে মোকাবিলা করতে হবে তা মহড়ার মাধ্যমে জনসচেতনতা করেন সালথা ফায়ার সার্ভিসের কর্মীরা।

পরে উপজেলা হুলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী লিয়াকত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, শিক্ষা অফিসার খোরশেদ আলম, যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল, সালথা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এস.এম ছিদ্দিক প্রমূখ। এসময় শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.