• রবি. আগস্ট ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

জানু. 30, 2019

স্পেনের মাদ্রিদের একক প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের নতুন কমিটির (২০১৯-২০) কাছে দায়িত্ব হস্তান্তর এবং পরিচয় করে দেন নির্বাচন কমিশন।

বকুল খান, স্পেন থেকে : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত এ সভায় নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়| গত কাল ২৯ জানুয়ারী রাতে হল্রুমে

বাংলাদেশ এসোসিয়েশনে প্রধান নির্বাচন কমিশন খুরশেদ আলম মজুমদার এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন .দূতাবাসের হেড অব চেন্সারি ও মিনিস্টার হারুন আল রাশিদ |যুগ্ম সচিব দবির তালুকদারের পরিচালনায়.প্রথমেই কুরআন তেলওয়াত করেন ,মাওলানা আব্দুর রাজ্জাক |
পরে কমিশনার এস এম. মাসুদ নির্বাচিতদের প্রাপ্ত ভোটার সহ নাম ঘোষণা করেন ,কমিশনের সচিব দুলাল সাফা এসোসিয়েশনের আয় -ব্যয়ের হিসেবে তুলে ধরেন|
এসময় কমিশনারদের মধ্যে আরো বক্তব্য রাখেন ,গোলাম মোস্তফা জাহাঙ্গীর ,লুৎফুর রহমান ,ফজলে এলাহী ,বেলাল আহমেদ ,এ এই আমিন প্রমুখ |প্রধান. নির্বাচন কমিশনার খুরশেদ আলম. মজুমদার আনুষ্ঠানিকভাবে এসোসিয়েশনের জরুরি কাগজ পত্র ,নব নির্বাচিত কমিটির সভাপতি কাজী এনায়েতুল..করিম তারেকের কাছে তুলে দেন |প্রধান অতিথি হারুন আল রাশিদ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দূতাবাসের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রধান করেন এবং প্রবাসীদের উন্নয়নে কাজ করার আহ্বান জানান |সভাপতির বক্তব্যে খুরশেদ আলম মজুমদার বলেন.. একটি উৎসব মুখর ,স্বতঃস্ফুর্ত মূলক নির্বাচন. উপহার দিতে সকল. প্রার্থী এবং ভোটারদের অভিনন্দন. ও কৃতজ্ঞতা জানান |তিনি বলেন.. আগামী দিনে এই নির্বাচন মাদ্রিদে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে অভিমত দেন |নবনির্বাচিত সভাপতি কাজী এনায়েতুল . করিম তারেক কমিউনিটির সকল কে সাথে নিয়ে এসোসিয়েশন. কে গণমুখী , আস্থা এবং নতুন. প্রজর্মের কাছে গ্রহযোগ্য করে তুলতে দৃয় প্রতিজ্ঞ সিনিয়র সহ সভাপতি আল আমিন বলেন.. .নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে .তাদের নিয়েই আমরা কমিউনিটির উন্নয়নে কাজ করবো |আগামী দুবছর প্রমান. করবো আপনাদের.. আমানত ,আমরার সঠিক এবং সুন্দরভাবে কাজে লাগিয়েছি |সহসভাপতি জহিরুল. ইসলাম. নয়ন বলেন..কমিউনিটির স্বার্থে এই পরিষদ ভূমিকা রাখবে দৃষ্টান্তমূলক ,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর কথা ও কাজের মাধ্যমে প্রমান. করবো জনগণের রায় ছিল…সঠিক এবং ইনশাল্লাহ পাশে ছিলাম, পাশেই থাকবো |এছাড়া বক্তব্য রাখেন ,যুগ্ম সম্পাদক মোরশেদ আলম তাহের , মহিলা ও. শিশু বিষয়ক সম্পাদক সোহেলী শারমিন প্রমুখ |উল্লেক্ষ্য,গত ১৩ জানুয়ারী বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচনে তারেক ,আল আমিন ,সুন্দর পরিষদ একটি বাদে সবকটি পদে জয়লাভ করে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.