• বৃহস্পতি. জুন ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

তাসরিফের নতুন গান ভালবাসার বীণ

জানু. 26, 2019

রাজিউল হাসান পলাশ : “ও পরী তোর মনের ভিতর একটু জায়গা চাই ভালবাসার বীণ বাজাবো দিসরে একটু ঠাই”  এমন কথায় তাসরিফ খান গেয়েছেন নতুন গান ‘ভালোবাসার বীণ ’। সম্প্রতি “প্রিয় মিউজিক ষ্টেশন” এর ব্যানারে গানটির ভিডিও মুক্তি পেয়েছে।

আশিকুর রহমান আশিক এবং তাসরিফ খানের কথা ও সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত। গানের ভিডিওর মডেল হয়েছেন রাসেল খান, প্রিয়াঙ্কা চৌধুরী, প্রিয় আলমগীর, বেবী আর্টিস্ট মুগ্ধতা ও তানভীরের একদল ডান্স আর্টিস্ট। ভিডিওটি পরিচালনা করেছেন শামীম আহসান।

ভালবাসার বীণ প্রসঙ্গে তাসরিফ খান বলেন, ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছি। আমার মতোই একটা গান হয়েছে। আমি বরাবরই বিনোদণপ্রিয় শ্রোতাদের প্রাধান্য দিই। এই গানে শ্রোতারা সেই মজাটা পাবেন। ভিডিওটিও দারুন হয়েছে। আমার কাছে যেহেতু ভালো লেগেছে, দর্শকদেরও মন্দ লাগবে না।’

প্রিয় মিউজিক ষ্টেশন এর কর্ণধার প্রিয় আলমগীর জানালেন, প্রিয় মিউজিক ষ্টেশনের  এক্সক্লুসিভ রিলিজ গান ভালবাসার বীণ। শিগগিরই আরো কয়েকটি গানের ভিডিও মুক্তি পাবে এই চ্যানেল থেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.