• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ড্রেজার দিয়ে বালু কাটায় ভাঙ্গনের মুখে পাকা রাস্তা

নভে. 6, 2018

মনির মোল্যা : ফরিদপুরের সালথায় রামকান্তুপুর ইউনিয়নের রামকান্তুপুর গ্রামে চাষাবাদের জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে পাকা রাস্তাসহ প্রতিবেশির জমি ভেঙ্গে পড়ছে। গভীর ভাবে বালু উত্তোলনের ফলে রামকান্তুপুর থেকে ময়েনদিয়া যাওয়ায় পাকা রাস্তার ও প্রতিবেশির চাষাবাদের ধানী জমি ভাঙ্গনে হুমকির মুখে। সরোজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রামকান্তুপুর গ্রামের আফছার মোল্যার ছেলে হোসেন মোল্যা ও দেলোয়ার মোল্যা পাকা রাস্তার পাশে ধানী জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। এতে প্রতিবেশি একই গ্রামের মৃত মুনছুর মোল্যার ছেলে কুদ্দুস মোল্যার ফসলি জমি ভাঙ্গন ধরেছে।

স্থানীয়রা জানিয়েছে এখানে গভীর ভাবে বালু উত্তোলন করলে পাশের পাকা রাস্তা ভাঙ্গনেরও হুমকি থেকে যায়। একজনের সুবিদের জন্যে পরিবেশের ক্ষতি হোক এটা আমরা চাই না। এ ড্রেজারটা বন্ধ হওয়া উচিত। কুদ্দুস মোল্যা অভিযোগ করে বলেন, যে জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে তার তিন পাশ দিয়ে আমার জমি মাঝ খানে তাদের কয়েক শতাংশ জায়গা রয়েছে। এখান থেকে বালু উত্তোলন করলে আমার ফসলি জমি ভেঙ্গে বিলিন হয়ে যাবে। এ ড্রেজার বন্ধের জন্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত করেছি। আশা রাখি এর একটা সুষ্ঠ সমাধান হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.