• সোম. মে ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্পে‌নে বাংলাদেশ এসোসিয়েশন মাদ্রিদ এর উদ্যোগে চিত্রাংকন এবং আবৃ‌তি প্রতিযোগিতা সম্পন্ন

ফেব্রু. 18, 2019

আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবস ও শহীদ উপল‌ক্ষে ২১ ফেব্রুয়ারি‌কে সাম‌নে রে‌খে প্রতি বছরের  মতো এবারও  বাংলাদেশ এসোসিয়েশন মাদ্রিদ ইন স্পেনের উদ্যেগে আয়োজন করা হয় চিত্রাংকন এবং আবৃ‌তি প্রতিযোগিতা।

বকুল খান, স্পেন প্র‌তি‌নি‌ধি: প্রবাসে বেড়ে উঠা শিশু কিশোরদের নিয়েই  ছিল এ অনুষ্ঠান। প্রবাসী নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন, কৃ‌ষ্টি সংস্কৃ‌তি তথা বাংলা‌দেশ জানা‌তে এ আয়োজন করা হয়।

১৬ ফেব্রুয়ারী এসোসিয়েশনের নিজস্ব হলে  এ অনুষ্ঠানের বিপুল সংখক শিশু কিশোররা  অংশ নেয়। মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা কাজী সোহেলী শারমিন ও  সহ সম্পাদিকা শামীমা আক্তার এর  তত্ত্বাবধানে ও যুগ্ম সম্পদক মুরশেদ আলম তাহেরে সঞ্চালনায় আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আল আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি এ কে এম. জহিরুল ইসলাম, গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সভাপতি সোহেল ভূঁইয়া, গ্রেটার সিলেট এসোসিয়েসনের সভাপতি লুৎফুর রহমান। এসময় এসোসিশেনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত  ছিলেন মনিরুজ্জামান মনির, আবু বাক্কার, আবুল হাশেম, জালাল হুসেন, আব্দুল মজিদ সুজন প্রমুখ।

সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক বলেন,
প্রবাসের নতুন প্রজন্মকে একটি বাংলাদেশ ও তাঁর গৌরব উজ্জ্বল ইতিহাস মনের ভিতরে জাগ্রত করতে অবশ্যই এ আয়োজন ভূ‌মিকা রাখ‌ছে। তি‌নি সহ‌যো‌গিতার আশ্বাস ও আয়োজক‌দের ধন্যবাদ জা‌নি‌য়ে এর ধারাবা‌হিকতা প্রত্যাশা ক‌রেন।

শিশু কিশোরদের সাথে আসা বিপুল সংখ্যক অ‌ভিভাবকরা ম‌নে ক‌রেন, নতুন প্রজন্ম‌‌কে উৎসব মুখর প‌রি‌বেশে বাংলা এবং বাংলা‌দেশ‌কে জানাতে এবং পরব‌র্তি‌তে প্রবা‌সে বাংলা ক‌মিউ‌নি‌টিকে এগি‌য়ে নি‌তে অনুষ্ঠান‌টি অসামান্য অবদান রাখ‌তে সক্ষম হ‌য়ে‌ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments