• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্পেন বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

নভে. 8, 2019

স্পেন বিএনপি কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্টিত হয়েছে।  মাদ্রিদ এর মেহমান খানা রেস্টুরেন্টে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্পেন প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়ারএবং সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেলের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক মনু ,সহ-সভাপতি জামাল উদ্দিন মনির ,মাহবুবুর রহমান জনটু ,মোরশেদ আলম তাহের ,শামসুর রহমান নাসিম ,আনোয়ারুল আজিম ,স্পেন যুবদলের সভাপতি রমিজ উদ্দিন সরকার ,সহ সাধারন সম্পাদক জাকির ইসলাম জাকি ,হুমায়ুন কবির রিগ্যান , আকবর শেঠ ,কাজী জসিম ,সহ সংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন রানা ,বিএনপি নেতা শাহাবুদ্দিন ছমির আলি জুলহাস মিয়া ,আখতার হুসেন প্রমুখ।

বক্তার বলেন, আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাযত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান। আজকের সময়ের প্রয়োজনে গনত্রন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে একটি গণঅভ্যুত্থানের দাবি ,সর্বত্র।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments