• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্পেনে রেসিডেন্ট কার্ড পাওয়ার নতুন সুযোগ সৃষ্টি হলো

এপ্রিল 23, 2021

বকুল খান, স্পেন : স্পেনে নিয়মিত হওয়ার নতুন সুযোগে সৃষ্টি হলো | আরো সহজে স্পেনের নাগরিত্ব পাওয়া যাবে |গত ২৫ শে মার্চ সুপ্রিম কোর্টের রায়ে নির্দেশ প্রদান করে ,দুই বছর স্পেনে বসবাস করলে ন্যূনতম ছয় মাসের কর্মকাল প্রমানসহ সহজ শর্তে রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারবে |এক্ষেত্রে কোনো কন্ট্রাক এর প্রয়োজন হবে না |ছয় মাস এর কম কাজের প্রমান ন্যূনতম কাজের ক্ষেত্রে শিথিলযোগ বলে বিবেচিত হবে |

নতুন এই রায়ের মধ্যে দিয়ে ভোগান্তি ও হয়রানির শিকার থেকে মুক্তি মিলবে হাজার হাজার ডকুমেন্ট প্রত্যাশী প্রবাসীদের |এতে করে রাজনৈতিক আশ্রয়প্রার্থী ,স্টুডেন্ট ,জব ভিসা,তার্কেটা কুমনিনুটারিও সহ বিভিন্ন ভাবে যারা কাজ۔ করেছেন۔ তারাই এই স্পেন সরকার কর্তৃক সহজীকরণের সুযোগ পাবে |কাজের কন্টাক নিয়ে দুর্নীতি অনিয়ম এবং অধিক অর্থ নিয়ে কন্টাক্ট এর ভোগান্তি আর۔হয়রানি থেকে মুক্তি পাবে প্রবাসীরা ।পাশাপাশি কমবে ইমিগ্রান্ট প্রত্যাশীদের আবেদনের দীর্ঘসূত্রিতা এবং জটিলতা |এছাড়াও স্পেনিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে অংশ গ্রহণ এষ অনেকটা শিথিল হবে |আইরাইগো লেবরাল (arrigo leboral )এর আওতায় এ সুযোগ পাবেন যারা ,স্পেনে অবস্থারত দুইবছরের যেকোন ছয়মাস আট ঘন্টা /চার ঘন্টা কর্মকাল দেখাতে সক্ষম হবেন |এতে কোনো কন্ডাক এর প্রয়োজন হবে না |তবে ,সাধারণ নিয়মিতিকরণের যে পদ্বতি আররিগো সোশ্যাল( aarigo social) আগের মতোই তিন বছর স্পেনে থাকার প্রমান পত্র সহ পুলিশ ক্লিয়ারেন্স , কাজের কন্ডাক্টসহ আৱেদন করতে হবে |

বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং মানবাঅধিকার সংস্থা দাবি জানিয়ে আসছিল স্পেনে অ্যামনেস্টি ঘোষণা দেয়ার জন্য |ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন বাধ্যবাধকতা থাকার কারণে অ্যমনেস্টি দেবার ঢালাও সিদ্ধান্ত নেয়নি স্পেন |যদিও বর্তমান সোসালিস্ট পার্টি নেতৃত্বতাধীন সরকার সব সময় প্রবাসী বান্ধব বলে পরিচিত |২০০৫ সালে সহজ শর্তে সাধারণ নিয়মিতিকরণের ঘোষণা দিয়েছিলো, যা ছিল সর্বশেষ |তারাও চাইছিলো এরকম কোন পদ্বতিতে সহজ শর্তে দেওয়ার সুযোগ লাভ করুক ইমিগ্রান্ট প্রত্যাশীরা |এক্ষেত্রে ইউরোপ ইউনিয়ন কোন বাধা হিসেবে দাঁড়ালো না |

যদিও আরিগো লেবরাল পদ্বতি চালু ছিলো ২০১২ সাল পর্যন্ত। ,আইনি জটিলতার কারণে বেশিরভাগ প্রবাসী এ সুযোগ কাজে লাগাতে পারেননি |এবারের সহজীকরণের কারণে তা এখন۔ অনেকটা ডকুমেন্ট প্রত্যাশীদের নতুন দ্বার খুললো |বেসরকারি তথ্যমতে প্রায় দুই লক্ষ ডকুমেন্ট প্রত্যাশী, তাঁর মধ্যে প্রায় ১০ হাজার বাংলাদেশী রয়েছেন |

এব্যাপারে বাংলাদেশ এসোসিয়েশন۔ ইন۔۔ স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর বলেন ,অবশই এটি একটি যুগান্তকারী রায় ,এতে অনেক ভুক্তভোগী বাংলাদেশি উপকৃত হবে |স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি রাসেল হাওলাদার বলেন, দীর্ঘ দিন থেকে যারা আন্দোলন করছে ,তাদের দাবির প্রতি ফলন ঘটলো |

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments