
সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স শাবিপ্রবি (সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার) এর ৯ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে এ.বি.এম আরিফুল বারি খন্দকার, সহ সভাপতি মোঃ সামিন সাইফ এবং সম্পাদক হিসেবে মোহাম্মাদ তাওহীদুল ইসলাম মনোনীত হয়েছেন।
গত ৩০ মার্চ রোজ মঙ্গলবার ২০২১ইং, পেট্রোলিয়াম ও খনি কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ মোঃ সাইফুল আলম ১৭ সদস্যের এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এমাদ হুসেইন (কোষাধ্যক্ষ), এস.এম সবুজ (যুগ্ম সম্পাদক), তৌফিক এলাহি (সাংগঠনিক সম্পাদক), সাইক হাসান দিপ্ত (সহ সাংগঠনিক সম্পাদক), মালিহা আঞ্জুমান (অফিস সেক্রেটারি), প্রান্ত দাস (প্রকাশনা কর্মকর্তা), সুলতানুর রাহমান রাফি (প্রচার কর্মকর্তা), ফারহিন জামান (যোগাযোগ কর্মকর্তা), মোঃ সালমান আসাদ্দু (সদস্যপদ কর্মকর্তা), প্রিয়ন্তি কুন্ডূ (নির্বাহী সদস্য), পরমা দাস (নির্বাহী সদস্য), নাইম হাসান ভুইয়ান (নির্বাহী সদস্য), শ্রেওশি রয় শ্রিমা (নির্বাহী সদস্য) এবং সালমান সাকিব সুপ্রভা (নির্বাহী সদস্য)।
তাছাড়াও সেচ্ছাসেবক হিসেবে আছেন, মিথুন,পপি, নাইম, প্রজ্ঞ্যাময়ী, মেহেদি, অভি, মাহাদি, আসিফ।
সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স (এসপিই) একটি অলাভজনক পেশাদার সংস্থা যাঁর ১৪৪ টি দেশের ১৪০৬০০ এর বেশি সদস্য তেল ও গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে নিযুক্ত আছেন। ব্যক্তিগত, অনলাইন ইভেন্ট, প্রশিক্ষণ কোর্স, প্রকাশনা এবং অন্যান্য সংস্থানগুলিতে তথ্য আদান প্রদানের সুযোগ সরবরাহকারী প্রযুক্তিগত জ্ঞানের জন্য “এসপিই” হল একটি মূল উৎস।
মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
