• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি বহিষ্কার

জুন 19, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ফরিদপুরের সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সজিব আল হুসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ জুন) ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোল্লা মো. ফরহাদ মিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সজিব আল হুসাইন কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হল। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীদের বহিস্কৃত ব্যক্তির সাথে সব ধরনের রাজনৈতিক যোগাযোগ বিছিন্ন করার নির্দেশনা দেওয়া হলো।

এ বিষয়ে বহিষ্কৃত সজিব আল হুসাইন বলেন, আমি গতকাল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছি। তারা তাদের ইজ্জত বাঁচানোর জন্য আজ বহিষ্কার পত্র দিয়েছেন।

সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, চলতি মাসের কিছু দিন আগে আমরা জানতে পারি যে এনসিপির সাথে সজিবের যোগাযোগ হয়। তাকে পদে রাখতে চায় ও তাকে সমন্বয়কারী করে এনসিপির দল ঘোষণা করে। পরবর্তীতে তাহার কাছে জানতে চাইলে সে অস্বীকার করে বলে যে আমি এ বিষয়ে কিছু জানিনা। আর আমি এনসিপি থেকে পদত্যাগ করবো। এভাবে অনেক কাকুতি মিনুতি করে। আমরা তাহাকে সুযোগ দেই কিন্তু তিনি আমাদের সংগঠনের সাথে ছলচাতুরী করে। যার করণে তাকে বহিস্কার করতে দেরি হয়। কিন্তু তিনি এনসিপির টাকার লোভে পড়ে যায়। আমরা আমাদের শৃঙ্খলা বজায় রাখার জন্য বহিস্কার আদেশ আসতে দেরি হয়।

সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির বলেন, এ রকম সজিব চলে যাওয়াতে দলের মান আরো উজ্বল হবে ও দল আরো ঐক্যবদ্ব হয়ে কাজ করবে। তাহার লক্ষ হলো টাকা কামাই করা। যার কারণে তিনি বার বার নীতি পরিবর্তন করে আসছে। আমরা তাহাকে ধিক্কার জানাই।

১৯ জুন ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments