• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জুন 21, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এসময় মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে দিক-নির্দেশনা দেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। আরো উপস্থিত ছিলেন, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোস্তফা কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম, সালথা থানার তদন্ত অফিসার সুব্রত গোলদার, ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুক উজ্জামান ফকির মিয়া, বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যা, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী প্রমূখ। এসময় বক্তারা, উপজেলায় করোনা প্রতিরোধে করণীয় কি ? এবিষয় তুলে ধরে মতবিনিময় করেন। এর আগে করোনা ও ইউজিডপিসহ সকল বিষয়ে জাইকা কোম্পানির দেশ-বিদেশের প্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্স করেন উপজেলা পরিষদ ও প্রশাসন।

২১ জুন ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments