• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ১২ বছ‌রের সাজাপ্রাপ্ত পালাতক আসামীকে আটক করছে পুলিশ।

আগস্ট 2, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
ফ‌রিদপু‌রের সালথায় ১২ বছ‌র ৬ মা‌সের সাজাপ্রাপ্ত একজন পালাতক আসামিকে আটক করেছে সালথা থানা পু‌লিশ। ১ লা আগষ্ট শ‌নিবার দিবাগত রা‌তে উপ‌জেলার বল্লভ‌দি ইউনিয়‌নের মধ্য ফুলবা‌ড়িয়া থে‌কে উক্ত আসামী‌কে আটক করা হয়। আটক কৃত ব্যা‌ক্তির নাম ম‌নির মোল্যা।

সালথা থানা পু‌লিশ সু‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তিতে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহর নেতৃ‌তে এএসআই ইমাজুল ও এএসআই মোবারক হোসেন সহ পু‌লি‌শের এক‌টি টিম অভিযান চা‌লি‌য়ে ফুলবা‌ড়িয়া এলাকা থে‌কে শ‌নিবার রা‌তে ম‌নির মোল্যা (৪২) কে আটক ক‌রে। আটক কৃত ম‌নির মোল্যা অত্র উপ‌জেলার বল্লভ‌দি ইউনিয়‌নের মধ্য ফুলবা‌ড়িয়া এলাকার মৃত ওহাব ম্যোল্যা ওর‌ফে টুকু’র ছে‌লে।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ ব‌লেন, ‌গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে আমরা সাজাপ্রাপ্ত আসামী ম‌নির মোল্যা‌কে আটক কর‌তে সক্ষম হ‌য়ে‌ছি। আটক কৃত ম‌নির মোল্যা নগরকান্দা থানা জিআর নং ০৩/১১ এর পলাতক আসামী। ২০১১ সা‌লে হত্যার উদ্দে‌শ্যে জ‌নৈক শাহজাহান মোল্যার ছে‌লে ও মে‌য়ে‌কে কু‌পি‌য়ে জখম ক‌রে। উক্ত ঘটনায় ২০১১ সা‌লে ‌নিয়‌মিত মামলা রজু হয়। দীর্ঘ ৯ বছরের বিচার কা‌র্যে সাক্ষি ও প্রমা‌নের ভি‌ত্তি‌তে অ‌তি‌রিক্ত চীফ জু‌ডি‌সিয়াল ম্যা‌জি‌স্ট্রেট ফ‌রিদপুর জনাব মোঃ মাসুদ আলীর আদাল‌তে ২০১৯ সা‌লে মামলার রায় ঘোষনা হয়। আটককৃত ম‌নির মোল্যা ঐ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

২ আগষ্ট ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments