• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক প্রশিক্ষণ!

মার্চ 12, 2020

মনির মোল্যা, সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা আইসিটি হলরুমে এ প্রশিক্ষনের আয়োজন করেন উপজেলা পরিষদ। ৯ মার্চ থেকে শুরু হয় ৪দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল কোঅপারেশন এজেন্ট জাইকার সহায়তায় উক্ত প্রশিক্ষন কর্মশালায় শিক্ষকদের মাঝে ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ও উপজেলা জাইকা কর্মকর্তা রিফাত রিয়াজ। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোল্যা, শিক্ষক সঞ্জয় কর সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল কোঅপারেশন এজেন্ট জাইকার সহায়তায় উপজেলা অফিসার্স ক্লাবে কৃষকদের সাথে পিয়াজ উৎপাদন কলা কৌশলের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments