• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় বিদ্যুৎ স্পৃষ্টে প্রান গেল স্বামী-স্ত্রীর।

আগস্ট 18, 2020

মনির মোল্যা, সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় রব্বান মল্লিক (৫৫) ও তার স্ত্রী হাসি বেগম (৪৮) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া কাজীপাড়া গ্রামে এঘটনা ঘটে। রব্বান মল্লিক ওই গ্রামের মৃত ধলা মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার ভোর রাত আনুমাণিক সাড়ে ৫টার দিকে বড়খারদিয়া কাজীপাড়া গ্রামের রব্বান মল্লিক মাছধরা জাল উঠাইতে বাড়ির পাশে নদীতে যাচ্ছিলো। এসময় বিদ্যুতের ছিড়ে পড়ে থাকা মেইন তারের সাথে রব্বানের পায়ে জড়িয়ে পড়লে চিৎকার দেয় সে। তার চিৎকারে স্ত্রী হাসি বেগম দৌড়ে গিয়ে ছাড়াতে গেলে সেও বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই তারা স্বামী-স্ত্রী দুজনেই মারা যায়। বিষয়টি স্থানীয় লোকজন সালথা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তৎক্ষণিক সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ ও তদন্ত অফিসার সুব্রত গোলদার ঘটনাস্থলে ছুটে যান। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সালথা পল্লী বিদুৎ অফিসের ইনচার্জ ফারুক হোসেন বলেন, মেইন তার ছিরে পরার ঘটনায় আমাদের কাছে কোন খবর আসেনি। তাছারা ঐ এলাকার পল্লী বিদুৎয়ের অভিযোগ কেন্দ্র বোয়ালমারী উপজেলার ময়েনদিয়ায়।

বিদ্যুতে স্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments