• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও বৃক্ষ রোপন।

আগস্ট 8, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় ডিজিটাল প্লাটফর্মে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন প্রমূখ।

এসময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে দুস্থ্য ৬ জন পরিশিক্ষনার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ ও গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তা হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল হাসান।

৮ আগষ্ট ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments