
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পানিবন্দি মানুষের মাঝে প্রধান মন্ত্রীর ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের আজলপুটি ও নওপাড়া গ্রামের পানিবন্দি মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। এসময় তিনি ৫৭ টি পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল পৌঁছে দেন। অত্র ইউনিয়নে ২’শ পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর এই সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ মোল্যা, ইউপি সচিব মো: ইকবাল হোসেন, অত্র ইউপি সদস্য ইয়াদ আলী প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, মাঝারদিয়া ইউনিয়নে পানিবন্দি ২’শ পরিবারের ত্রান সামগ্রী বিতরন করা হবে। এছাড়া পর্যায়ক্রমে উপজেলার কোন গ্রামের মানুষ পানিবন্দি হলে সবার বাড়িতে মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষ থেকে ত্রান সামগ্রী পৌঁছে দেওয়া হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে কোথাও পানিবন্দি পরিবার থাকলে তাদের বাড়িতে ত্রান সহায়তা পৌঁছে দেওয়ার জন্য।
