
মনির মোল্যা, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন হয়েছে।

১৭ই মার্চ মঙ্গলবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্যেদিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান শুরু করেন উপজেলা পরিষদ ও প্রশাসন। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু, গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।
এদিকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নবকাম পল্লী বিশ্বিবিদ্যালয় কলেজ, সালথা সরকারী কলেজ, বিভাগদি শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পমাল্য অর্পন সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সকল ইউনিয়ন পরিষদে পালন করা হয় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। সালথা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়, বাউষখালী উচ্চ বিদ্যালয়সহ সকল মাধ্যমিক বিদ্যালয়ে গাছ রোপন ও সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ দিবসটি পালিত হয়।
