স্থানীয় যুবলীগ নেতা সিয়াম হোসেনের নিজ অর্থায়নে সোমবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, বাকি বিল্লাহ, আমীন খন্দকার প্রমুখ।

যুবলীগ নেতা মো. শওকত হোসেন মুকুল বলেন,  স্থানীয় সাংসদ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবার লাবু চৌধুরীর নির্দেশে চলমান লকডাউনে কর্মহীন হওয়া অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছি আমরা। পর্যাক্রমে অসহায়দের মাঝে আরো খাদ্যসামগ্রী বিতরণ করার পরিকল্পনা রয়েছে।