
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলার সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ মার্চ) সকালে অত্র বিদ্যালয় ম মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২, আসনের মাননীয় সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওযাদুদ মাতুব্বর।
এসময় অত্র বিদ্যলয়ের সভাপতি শহিদুল হাসান খান সোহাগের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, খন্দকার রেজাউর রহমান চয়ন, আইন বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাহাজাহান মোল্য, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল,উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা প্রমূখ।
