• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র রামকান্তপুর ইউপি চেয়ারম্যানের কম্বল বিতরণ!

ডিসে. 22, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরুপ কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু। রবিবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুস সোবহান, সাংবাদিক আবু নাসের হুসাইন, মনির মোল্যা, আজিজুর রহমান ও সকল ইউপি সদস্য বৃন্দ।

এসময় ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা ক্রমাগত বৃদ্ধির কারণে কর্মজীবি অসহায় মানুষের কথা মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কম্বল পাঠিয়েছেন। সারদিন সমাজের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments