• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথার মোন্তার মোড় বাজারে ভয়াবহ অগ্নিকান্ড: ৪টি দোকান ভস্মিভূত

এপ্রিল 27, 2025

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার মোন্তার মোড় বাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রবিবার (২৭ এপ্রিল) বিকালে সোনাপুর ইউনিয়নের মোন্তার মোড় বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ফার্নিচারের দোকানদার বাবু মোল্যা, গ্রীলের দোকানদার বক্কার শেখ ও লেপতোষক এর দোকানদার হাবিব মুন্সী জানান, এই অগ্নিকান্ডে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে গ্রীলের দোকানদার বক্কার শেখের ক্ষতি বেশি হয়েছে। দোকানের নামে তার ১০ লাখ টাকার লোন করা আছে। এছাড়াও পাশে একটি ফুসকা ও হালিমের দোকানের অর্ধেক পুড়ে যায়।

তারা আরও জানান, ফায়ার সার্ভিস না আসলে বাজারে অন্যান্য দোকানও পুড়ে যেতো।

সালথা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত মোন্তার মোড় বাজারে এসে আগুন নিয়ন্ত্রনের জন্য আমরা দুটি ইউনিট কাজ করেছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়৷ ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানতে পারবো।

২৭ এপ্রিল ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments