• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বিএনপি’র কর্মী সভা

নভে. 15, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় এলাকা ফরিদপুর-২ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাচনী ভোট কেন্দ্র ভাওয়াল ইউনিয়নের “ভাওয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিচালনা ও সদস্য সংগ্রহ উপলক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ভাওয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

ভাওয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোফাজ্জল মাতুব্বরের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন (কহিনুর মেম্বার) এর সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, শিক্ষক নেতা জাহিদ হোসেন, যুবদল নেতা এনায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক-সহ সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, বিএনপি নেতা রাশেদ মাতুব্বর, মো. ইদ্রিস আলী মোল্যা, আক্কাছ মোল্যা, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ইসরাফিল মাতুব্বর, আকুব্বর মাতুব্বর, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস প্রমূখ। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মী সভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে দক্ষিণ বঙ্গের অগ্নি কন্যা কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু কে বিপুল ভোটে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠাতে হবে। সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। তাহলেই আমাদের বিজয় নিশ্চিত হবে।

১৫ নভেম্বর ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments