
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে অসহায় দরিদ্র কর্মহীন মানুষের মাঝে মাক্স ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গট্টি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক খোরশেদ খান রবিবার বিকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র মানুষের মাঝে মাক্স ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ওলিয়ার খান।

মাক্স বিতরণকালে খোরশেদ খান বলেন, করোনা ভাইরাসের কারনে ইউনিয়নের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদেরকে একটু সহযোগিতার করার জন্য কিছু মাক্স ও কিছু কর্মহীন পরিবারকে নগদ অর্থ সহায়তা করলাম। আমি গট্টি ইউনিয়ন বাসিকে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানাই।
