• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র খলিশপুট্টি গ্রামে অগ্নিকান্ডে এক বৃদ্ধের মৃত্যু!

ফেব্রু. 17, 2020

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে এক বৃদ্ধের মৃত্যু, ৩টি বসতঘর পুড়ে গেছে। উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুট্টি গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সালথা ফায়ার সার্ভিস ও নগরকান্দা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খলিশপুট্টি গ্রামের খোরশেদ মোল্যার বাড়িতে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় ঘরের মধ্যে থাকা বৃদ্ধ খোরশেদ মোল্যা (৮৫) বের হতে না পারায় আগুনে পুড়ে মারা যায়, খোরশেদ মৃত ফুয়াম মোল্যার ছেলে। এতে ঐ বাড়ির ইউনুচ মোল্যা, মনির ফকির, ওহিদ ফকিরের ৩টি বসত ঘর ১টি রান্না ঘর ও একটি গোয়াল ঘর পুড়ে যায়।

সালথা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুইটি টিম ও নগরকান্দার একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বস্ত করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments