
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ৬৯নং কিত্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কতৃপক্ষ।
অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ আশরাফুল হাসান আশরাফের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধণ করেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
অনুষ্ঠানে অন্যান্যাদের উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হাসান (লিটু), সাধারন সম্পাদক মোঃ জাহিদুর রহমান,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, সালথা উপজেলা যুবলীগ নেতা মোঃ সোহেল মাহমুদ, আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ওহিদুজ্জামান (ওহিদ),উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ বাকি বিল্লাহ প্রমূখ।
