
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ইসলামি সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার আয়োজনে উক্ত মাদ্রাসার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু ছায়েম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উক্ত মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল হান্নান, প্রভাষক (আরবি) মোস্তফা কামাল, ফাহিমুল হাসান, মজিবুর রহমান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সালথা উপজেলা শাখার সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী (খসরু), সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা প্রমুখ। এছাড়াও অত্র মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন,ধারাভাষ্যকার বাবুল হোসাইন।
২৬ জানুয়ারি ২০২৫
