• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র আটঘর ইউপিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডিসে. 22, 2022

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) সকাল ১১টায় উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদ চত্বরে ৪’শ ৯০ জন শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ, ইউপি সচিব শহিদুল ইসলামসহ ইউপি সদস্য বৃন্দ।

কম্বল বিতরনকালে ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কম্বল আটঘর ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরন করা হলো। আমি মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।

২২ ডিসেম্বর ২০২২

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments