• রবি. মে ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ৬০টি চায়না দুয়ারী জাল জব্দ

জুলাই 29, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ৬০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়াও ভ্যাশাল দিয়ে পোনা মাছ নিধনের সময় গৌরাঙ্গ মালো নামে এক জেলেকে ৫ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী।

এসময় উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান বালী বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। অভিযানের সময় ভ্যাশাল দিয়ে পোনা মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনে একজনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

২৯ জুলাই ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted