• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় স্বামীর হাতে স্ত্রী হত্যা: ঘাতক স্বামী পুলিশের হাতে আটক

সেপ্টে. 2, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী বক্কার শেখ (৪৩) কে আটক করেছে।

নিহত মর্জিনা ফরিদপুর কোতয়ালী থানার ফুরসা গ্রামে মৃত মোচন মোল্যার মেয়ে ও তিন মেয়ে ও এক ছেলের জননী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতে মর্জিনা ও বক্কারের মধ্যে প্রচন্ড আকারে ঝগড়া হয়। একপর্যায়ে বক্কারকে ঘর থেকে বের দেয় স্ত্রী ও সন্তানেরা। পরে ঘরের টিনের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে বটির আছারী দিয়ে মর্জিনার মাথা আঘাত করে স্বামী বক্কার। একাধিক আঘাতের কারণে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যায় মর্জিনা। ঘটনাস্থলে পুলিশ এসে ঘাতক বক্কারকে আটক করে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে বটির আছারি দিয়ে স্ত্রী মর্জিনাকে হত্যা করে স্বামী বক্কার শেখ। খবর পাওয়া মাত্রই বক্কারকে আটক করা হয়। মর্জিনার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

২ সেপ্টেম্বর ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments