• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় সংঘর্ষ ও ভাংচুরেরস্থান পরিদর্শনে এসপি মোর্শেদ আলম

এপ্রিল 15, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে দুই কিশোরের ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে রবিবার (১৪ এপ্রিল) বিকালে সংঘর্ষের এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায়  রাতে থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায়হজরত  সোমবার (১৫ এপ্রিল) বিকেলে  ঘটনাস্থল পরিদর্শণ করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম (পিপিএম)। এসময় তিনি ভুক্তভোগীদের সাথে কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এমদাদ হোসেন, সহকারি পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান (পিপিএম), জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোঃ আব্দুল মতিন,  সালথা থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ, এসআই হারুন প্রমূখ।

পরিদর্শনকালে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম (পিপিএম) সাংবাদিকদের বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ ও ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে, এই ঘটনায় রাতেই একটি মামলা হয়। থানা পুলিশ ও ডিবি পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে প্রায় ৩০ জনের অধিক আসামি কে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ নিরপেক্ষ থেকে দ্রুত সম্ভব পুলিশি রিপোর্ট প্রেরণ করবে।

স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনিরাপদ মনে করলে জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বর ও থানায় ফোন দেওয়ার আহব্বান জানান তিনি।

১৫ এপ্রিল ২০২৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments