• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মার্চ 22, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় উন্নয়ন সংশোধিত বাজেটে “ইউনিয়ন পরিষদ সহায়তা” প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকাল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে পরিষদের চত্বরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এ সময় মাধ্যমিক পর্যায়ে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার মোট ৮০জন শিক্ষার্থীদের মাঝে এই বাইসাইকেল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর চৌধুরী লাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার ভূমি মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, গট্টি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লাভলু, সালথা থানার উপপরিদর্শক এস আই তন্ময় চক্রবর্তী প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments