• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ আ’লীগের ৫ নেতার পদত্যাগ

জানু. 8, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী কলেজের মাঠে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন। একই সাথে বিএনপির নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন- উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন, যদুনন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হান্নান মৃধা, যদুনন্দী ইউনিয়নের ৭নং ইউনিটের আওয়ামী লীগের সভাপতি রত্তন মাতুব্বর, সাধারণ সম্পাদক টুকু শেখ, ৮নং ইউনিটের সাধারণ সম্পাদক লিবু মাতুব্বর।

এসময় যদুনন্দী ইউনিয়ন বিএনপির প্রবীণ বিএনপি নেতা সৈয়দ মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মোল্যা, সাংগঠনিক সম্পাদক হিরু শেখসহ সালথার কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৫জনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন। তিনি বলেন, আমি
কোন প্রকার চাপ বা ভয় না পেয়ে স্বপ্রনোদিত হয়ে আমার এই পদ থেকে পদত্যাগ করলাম এবং আমার সংগঠনের নিকট লিখিতভাবে পদত্যাগপত্র ইতিপূর্বে পাঠিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, শহিদ জিয়া’র নীতি আদর্শকে ধারণ করে বিএনপির নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার কাজের প্রতি সন্তুষ্টি হয়ে বিএনপিতে যোগদান করিলাম।

৮ জানুয়ারি ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments